শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত

Icon প্রথম সমাচার ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের ঘর পুনর্নির্মাণে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করে তাদের হাতে এ সহায়তা তুলে দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার।

শুক্রবার তিনি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলী মিয়ার বাড়িতে যান। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।

পরিদর্শনকালে আতাউর রহমান সরকার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোকে তারা মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে সব সময় মানুষের দুর্যোগ ও সংকটে পাশে থাকার চেষ্টা করে। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা ও সামর্থ্য দেওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com