শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নাগরিকদের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে একটি চক্রের সক্রিয় সদস্য রবিউল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেপ্তার রবিউল ইসলাম ও তার চক্রের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিলেন। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ ব্যবহার করে অর্থের বিনিময়ে এসব তথ্য বিক্রি করতেন তারা।

রবিউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com