মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Logo
×

অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, শরীরে ছিটানো হয় মরিচের গুঁড়া

Icon প্রথম সমাচার ডেস্ক

বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে এক স্বজনের কৃষিজমির পাশের একটি ড্রেনে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রায় এক ঘণ্টা পর ওড়না ও কাপড় দিয়ে তার হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রাখা হয়।

এজাহারে আরও বলা হয়, যাওয়ার সময় দুর্বৃত্তরা ওই গৃহবধূর চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার হাত-পায়ের বাঁধন খুলে উদ্ধার করেন। এরপর পানি দিয়ে শরীরে লেগে থাকা মরিচের গুঁড়া পরিষ্কার করা হয়।

ভুক্তভোগী জানান, হামলাকারীদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল। ঘটনার পর তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com