আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহ শাখার অধীন শ্যামগঞ্জ উপশাখায় গ্রাহক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে কেক কেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সম্মানিত গ্রাহক ও ব্যাংকের সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে দিনব্যাপী উপশাখায় আগত সকল গ্রাহককে মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে শ্যামগঞ্জ উপশাখার ইনচার্জ জনাব আশিক খান বক্তব্য রাখেন। তিনি আইএফআইসি ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের পথচলায় গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চাকরিজীবী, শিক্ষকসহ নানা পর্যায়ের সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন। উপস্থিত গ্রাহকদের মধ্যে ছিলেন জনাব কাওসার মাসুম ঝলক, জনাব পিন্টু কাদের, জনাব অনুজ কুমার রায়, জনাব আব্দুর রব, জনাব আবদুল কুদ্দুস তালুকদার, জনাব পল্লব সরকার, জনাব মিঠুন কুমার, জনাব বলরাম, জনাব এনামুল হক, জনাব মোবারক হোসেন, জনাব বাবুল সাহা, জনাব শাহীন আলম, জনাব দেলোয়ার হোসেনসহ অসংখ্য সম্মানিত গ্রাহক।
সমাবেশে গ্রাহকরা আইএফআইসি ব্যাংকের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের কথা তুলে ধরেন। তারা ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংকের সঙ্গে তাদের সুসম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০ বছরের গৌরবময় পথচলা, সাফল্য এবং ব্যাংকের সকল গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতায় শ্যামগঞ্জ উপশাখায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তির আয়োজনটি এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।

স্কুল ফিডিংয়ের দুধ চুরি ; অভিযুক্ত ছাত্রদল নেতা
১৯ বছর ধরে নিখোঁজ করিম শেখ, অপেক্ষায় বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী-কন্যা
মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা