আইপিএল ২০২৬ গতকাল মাঠে গড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ ইশান কিশানের ৮০ রানের সুবাদে ২০১ রান করলেও কোহলীর অপরাজিত ৬৯ ও পাড়িকালের ৬১ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে ৬ উইকেটের জয় তুলে শুভ সূচনা করেছে আরসিবি।
কোহলী ৩৮ বলে ৬৯ ও পাড়িকাল ২৬ বলে ৬১ রান করলেও ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন জ্যাকব ডাফি।
আজ ২য় ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কোলকাতা নাইট রাইডার্স। রাত ৮ টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচ।
