বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া দুটি বিলের মাধ্যমে।
অতি সম্প্রতি সংসদীয় অধিবেশনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ সংক্রান্ত বিলটি কণ্ঠভোটে পাস হয়েছে।
এই আইনটি কার্যকর হওয়ার ফলে দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় প্রতীকের ব্যবহার আইনিভাবে নিষিদ্ধ করা হলো। বিলটি পাসের সময় জনদাবির প্রতিফলন এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
একইসাথে অধিবেশনে পাস হয়েছে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা সুবিধা বাতিল সংক্রান্ত বিল।
এর মাধ্যমে ২০০৯ সালে প্রণীত বিশেষ নিরাপত্তা আইনটি রহিত করা হলো, যা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রীয় বিশেষ সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করত।
এই বিলটি পাসের ফলে এখন থেকে তাদের জন্য নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ (SSF) সুরক্ষা এবং সরকারি বাসভবনসহ অন্যান্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা আর কার্যকর থাকবে না।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনি সমতা নিশ্চিত করতে এবং বিশেষ ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাতেই এই সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তনের ফলে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোতে এক নতুন ধারার সূচনা হলো।
পিএস
