শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
মধ্যপ্রাচ্যে উত্তেজনা

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে চুক্তি, এক সপ্তাহ এড়িয়ে চলবে দুই দেশ: ট্রাম্প

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৯ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান পারস্পরিক সংঘাত থেকে বিরত থেকে আপাতত অন্তত এক সপ্তাহের জন্য একে অপরকে এড়িয়ে চলতে সম্মত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে “অত্যন্ত ভালো” একটি কথোপকথনের পর সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, নেতানিয়াহু আক্রান্ত হয়েছিলেন এবং পাল্টা আঘাত হেনেছেন — এই পরিস্থিতিতে তাঁকে দোষ দেওয়ার কিছু নেই। তবে এখন উভয় পক্ষই থামার সিদ্ধান্ত নিয়েছে এবং আপাতত পরস্পরকে এড়িয়ে চলবে বলে জানান তিনি।

পারমাণবিক চুক্তির বিষয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র একটি “অত্যন্ত ভালো চুক্তির” চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিকাশের সুযোগ থাকবে না।

তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং সেই স্বাক্ষর আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই হতে পারে।

খবর আল-জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...