রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে একটি মোটরসাইকেল করে দুজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে শেরে-ই বাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, আমরা এখনও ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি, কোনো তথ্য পেলে জানাবো।

এমপি নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি: পল্লী বিদ্যুতের এজিএম