বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

কফিশপের ভিডিওটি যেসব কারণে এআই দিয়ে বানানো বলছে ফ্যাক্টচেকাররা

আন্তর্জাতিক প্রথম সমাচার ১৭ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সম্প্রতি জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় মারা গিয়েছেন। এই বিতর্কে গতকাল একটি কফিশপের ভিডিও প্রকাশ করে নেতানিয়াহুর অফিসিয়াল পেইজ থেকে।

যেখানে দেখা যায় সে ৫ আঙুল দেখিয়ে বলছে সে জীবিত আছেন। কিন্তু সেই ভিডিওটিও এআই দিয়ে বানানো বলছে ফ্যাক্টচেকাররা।

ফ্যাক্টচেকাররা ভিডিওটির যেসব বিষয়ের কারণে ভিডিওটি এআই দিয়ে বানানো বলছে তা হলো—

  • ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় কফির কাপে চুমুক দিলেও কফির উপরের লোগোর কোনো পরিবর্তন হচ্ছে না।
  • এছাড়া টেবিল থেকে কফির কাপ তুলে নেওয়ার সময় ঝাঁকুনিতে কিছুটা কফি পড়ে যাওয়ার কথা থাকলেও তা হয়নি।
  • শুধু তাই নয়, নেতানিয়াহুর পেছনে যাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের উপস্থিতি ও ছিল অস্বাভাবিক। পোশাকে কফিশপের কর্মচারী মনে হলেও দাঁড়িয়ে আছেন সামরিক কায়দায়।

যা দেখে নেটিজেনরা এই ভিডিওকেও এআই দিয়ে বানানো বলছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...