পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্টের ২য় দিন শেষে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে পাকিস্তান। ইমামুল হক ৪৫ রান করে ফিরলেও অভিষিক্ত আজান ওয়াইজ ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট শিকার করেন মিরাজ। এখনো ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অলআউট হওয়ার আগে ৪১৩ রান করেছে বাংলাদেশ।
অধিনায়ক শান্ত টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি করে ১০১ রানে ফিরেছেন। মোমিনুল ৯১ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৩৯তম জন্মদিনে মুশফিক ৭১ রান করেছেন। এছাড়া লিটন দাস ৩৩ ও তাসকিন ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৫ উইকেট শিকার করেন। শাহিন আফ্রিদি ৩, হাসান আলী ও নোমান আলী ১টি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন:মুশফিকের রেকর্ড সেঞ্চুরী
