শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
সংসদ অধিবেশন

আজ সংসদে বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী, সঙ্গে অর্থ বিলও আসছে

প্রথম সমাচার ডেস্ক ১১ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো বাজেট উপস্থাপন।

অর্থ মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের অধিবেশনে ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট সংসদে উপস্থাপন করবেন।

এছাড়া আইন প্রণয়ন কার্যাবলীর অংশ হিসেবে অর্থমন্ত্রী সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত ‘অর্থ বিল, ২০২৬’ উত্থাপনের জন্য সংসদে অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি মঞ্জুর হলে তিনি বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন।

সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত আজকের দিনের কার্যসূচি গতকাল ১০ জুন জারি করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...