পরে বিষয়টি নিয়ে আজ শনিবার বিকেলে মাদ্রাসায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালীন একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে মারধর করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “অভিযুক্ত ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে লন্ডভন্ড, গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া হাজারো শ্রমিক
পাবনায় নেশার টাকা না পেয়ে এবার মাকে জবাই করে হত্যা করলেন ছেলে