বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহিদ

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

প্রথম সমাচার ডেস্ক ০৫ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী ৯ এপ্রিল। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ নির্ধারণ করেন।

​এর আগে গত ২৭ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। গত বছরের ৩০ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল।

​পুরো বিচার প্রক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহসহ মোট ২৫ জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন। এই মামলার ৩০ জন আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার ও কর্মচারী ছাড়াও পুলিশ সদস্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা রয়েছেন।

​প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, তারা আদালতে মামলার অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই ভুক্তভোগী পরিবার ও রাষ্ট্রপক্ষের আশা, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...