সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

আমন্ত্রণ পেয়ে চীন যাচ্ছে ডাকসু প্রতিনিধি দল

প্রথম সমাচার ডেস্ক ১৫ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধিদের একটি ১৫ সদস্যের দল চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী চীন সফরে যাচ্ছে।

আজ ডাকসু কার্যালয়ে চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং সৌজন্য সাক্ষাৎ করেন ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে। এ সময় তিনি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

ডাকসু সূত্রে জানা যায়, আগামীকাল থেকে শুরু হওয়া এই সফরে প্রতিনিধি দলটি এক সপ্তাহ চীনে অবস্থান করবে। সফরকালে তারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

এছাড়া সফরের মাধ্যমে দুই দেশের শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং একাডেমিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম এ বিষয়ে তার সামাজিক মাধ্যমে সফর ও সৌজন্য সাক্ষাতের বিষয়টি উল্লেখ করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...