বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
এ যেনো কাকতালীয় মিল

আলোচিত ঢাকা-৮ আসনের নির্বাচিত এমপিও থাকতে পারলেন না সংসদের প্রথম অধিবেশনে

প্রথম সমাচার ডেস্ক ১৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী সংসদীয় কার্যক্রমে ঢাকা-৮ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই আসনটি সম্প্রতি বেশি আলোচনায় আসে শহিদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে। এই আসন থেকেই তিনি নির্বাচন করার জন্য প্রচারণায় ছিল। কিন্তু তফসিল ঘোষণার ১ দিনের মাথায় তাকে গু’লি করে খু’ন করা হয়। ফলে সাংসদ হবার স্বপ্ন অঙ্কুরেই থেমে গেলো। সংসদে যাওয়া হলো না ঢাকা-৮ আসনের এমপি হয়ে।

এদিকে হাদির মৃত্যুর পর এই আসনে— ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী ৫৪,১২৭ ভোট পাওয়ায় ভোটের ব্যবধান ছিল ৫,২৩৯।

এই আসনের নির্বাচনী ফলাফলে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ‘না’ ভোটের সংখ্যা, যা ছিল ৩২,৪৬৩টি। নির্বাচনের পর গত ১২ মার্চ ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে এবং মির্জা আব্বাস এই সংসদের একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন ঠিকই কিন্তু সংসদ অধিবেশনের প্রথম দিনে উপস্থিত থাকতে পারেননি। অসুস্থ হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। খবরে জানা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য নিতে হতে পারে দেশের বাইরেও।

এই সংসদ অধিবেশনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পালন করছে এবং ঢাকা-৮ আসনের প্রতিনিধি হিসেবে মির্জা আব্বাস সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।

তবে নির্বাচনের পর থেকেই এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন এবং এই আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। তিনিও অনেক প্রত্যাশা নিয়ে এই আসন থেকে সংসদে যাবার স্বপ্ন দেখেও অল্প ব্যবধানে ভোটে হেরে সংসদে সাংসদ হতে পারেননি।

যদিও এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে এই আসনের ফলাফলের ওপর কোনো স্থগিতাদেশ আসেনি, তবে সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা-৮ আসনটি এখনো সবার বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...