বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইজরাইলি ড্রোন হা’মলায় প্রাণ গেল আল-জাজিরা সাংবাদিকের

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরা মুবাশার-এর সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন।

বুধবার গাজা সিটির পশ্চিম উপকূলীয় আল-রশিদ সড়ক দিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে যে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গাড়িটিতে সাথে সাথেই আগুন ধরে যায় এবং এতে তিনি প্রাণ হারান।

​২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গাজা সরকারি মিডিয়া অফিসের দেওয়া তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করে আসছে যে, যুদ্ধের সঠিক তথ্য ও চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা থেকে বিরত রাখতেই পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা চালানো হচ্ছে।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...