আল-জাজিরাকে দেওয়া একটি নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের সীমান্তবর্তী দক্ষিণ ইরাকের শহর বসরায় সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
কুয়েত ভূখণ্ডের দিক থেকে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটি আল-জুবায়ের এলাকার একটি ফলের বাগান, একটি কৃষি গুদাম এবং একটি আবাসিক বাড়িতে আঘাত হানে। এছাড়া এই হামলায় দুটি পিকআপ ট্রাকও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর আল-জাজিরা/পিএস
