বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইরানি বিপ্লবী গার্ডের পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি সীমা অতিক্রম করে দেশটির বেসামরিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালায়, তবে ইরান মধ্যপ্রাচ্যের বাইরে গিয়েও এর পাল্টা জবাব দেবে।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগী দেশগুলো দীর্ঘ সময়ের জন্য এ অঞ্চলের তেল ও গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আইআরজিসি-র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এতদিন আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থ বিবেচনা করে তারা সংযম প্রদর্শন করে আসলেও, বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থানের পরিবর্তন হতে পারে।

মার্কিন বাহিনীর যেকোনো ভুল সিদ্ধান্তের কঠোর ও সুদূরপ্রসারী প্রতিশোধ নেওয়া হবে বলে তারা সতর্ক করেছে। বিশেষ করে জ্বালানি খাতের ওপর এর প্রভাব হবে অত্যন্ত ভয়াবহ, যা বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে পারে।

বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই বার্তা দিয়েছে যে, তারা নিজে থেকে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে চায় না। তবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় এবং মার্কিন মিত্রদের জ্বালানি পথ রুদ্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...