শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ইরানে মার্কিন হামলায় কার্যত যুদ্ধবিরতি বাতিল: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ১১ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির “স্পষ্ট ও সম্পূর্ণ লঙ্ঘন”। এর ফলে কার্যত যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলাটিকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এর কোনো বৈধতা নেই।

তিনি বলেন, “শব্দের মারপ্যাঁচ দিয়ে সামরিক আগ্রাসনকে বৈধ করা যায় না। আন্তর্জাতিক আইনে আগ্রাসী পক্ষ কেবল নাম পরিবর্তন করে তার কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।”

ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক আরও বলেন, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে এবং প্রয়োজনীয় জবাবের মাধ্যমে দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।

গরিবাবাদি সতর্ক করে বলেন, “এই অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ডের পূর্ণ পরিণতি যুক্তরাষ্ট্র এবং যেসব পক্ষ এতে অংশ নিয়েছে, সহযোগিতা করেছে বা সহায়তা দিয়েছে—তাদের সবাইকে বহন করতে হবে।”

এদিকে মার্কিন হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...