গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনের টানা বর্ষণে অন্তত ১,০৯৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৮০ জনেরও বেশি শিশু রয়েছে।
সূত্র: আল জাজিরা
