বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
সংবাদ সম্মেলনে ইসরায়েল প্রধানমন্ত্রী

ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক প্রথম সমাচার ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

যুদ্ধের শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে ‘ইরান আর আগের সেই ইরান নেই’ এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ও বাসিজ বাহিনী বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের মূল লক্ষ্য হলো ইরানকে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্পগুলো মাটির নিচে সরিয়ে নেওয়া থেকে বিরত রাখা। আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যে, এসব নেতার জীবনের কোনো নিশ্চয়তা বা ‘লাইফ ইন্স্যুরেন্স’ তিনি দেবেন না।

তিনি মোজতবা খামেনিকে বিপ্লবী গার্ড বাহিনীর একটি ‘পুতুল‘ হিসেবে অভিহিত করেন যিনি বর্তমানে জনসমক্ষে আসতে পারছেন না। ইরান প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে, ইসরায়েল দেশটিতে সরকার পরিবর্তনের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে পারে, তবে শেষ পর্যন্ত রাস্তায় নেমে আসা এবং চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইরানি জনগণের হাতেই।

এছাড়া মার্কিন রাজনীতির প্রসঙ্গে তিনি জানান যে, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার প্রায় প্রতিদিনই অত্যন্ত খোলামেলা আলোচনা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...