বৃহস্পতিবার ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে ইরানে মার্কিন-ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গও উঠে আসে, যা বৃহস্পতিবার ৭৬তম দিনে পড়েছে।
তাদের যৌথ বিবৃতিতে ট্রাম্প ও শি একমত হয়েছেন যে হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
মার্কিন কর্মকর্তারা আগে বলেছিলেন যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি করাতে চীনের সাহায্যের প্রয়োজন হতে পারে।
তবে বিশ্লেষকরা বলছেন, যেকোনো সহযোগিতার বিনিময়ে বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় চাইবে — সম্ভবত তাইওয়ান ইস্যুতে।
সূ্ত্র: আল-জাজিরা
