বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধ; কোন দেশে কতজন নিহত?

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সামরিক সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ইরানে প্রাণহানির সংখ্যা ২,০৭৬ জনে পৌঁছেছে।

পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২৬ জন এবং মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত ১৩ জন মার্কিন সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানি পাল্টা হামলায় আরও ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

​অভিযানের তীব্রতা বাড়ায় ইরানের আলবোরজ প্রদেশের সাধারণ জনপদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খারাগ দ্বীপের তেল শোধনাগার লক্ষ্য করে চালানো হামলার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। আলবোরজ প্রদেশে হামলায় শিশুসহ আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

ইরানের পক্ষ থেকেও ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এই সংঘাত নিরসনে আহ্বান জানালেও পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ এখনও স্পষ্ট নয়।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...