শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে: শেহবাজ শরিফ

প্রথম সমাচার ডেস্ক ১৩ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ইলেকট্রনিকভাবে শান্তি চুক্তি স্বাক্ষর করা হতে পারে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

শেহবাজ শরিফ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের অঙ্গীকারের প্রশংসা করেন এবং আঞ্চলিক দেশগুলোর সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।”

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...