ইসরায়েলি যুদ্ধে লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে
লেবানন সরকার জানিয়েছে, সে দেশে ইসরায়েলি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
লেবাননের মন্ত্রী পরিষদের প্রেসিডেন্সির অধীনে থাকা ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট’ জানিয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ইতিমধ্যে ৬২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী, এ পর্যন্ত মোট ৮,৩১,০০২ জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ সরকারিভাবে তাদের নাম তালিকাভুক্ত করেছেন।
খবর আল-জাজিরা/পিএস
