জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে। জনগণ এটা আর মেনে নেবে না।
শনিবার চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:বিমান বিধ্বস্তে ভারতের পাঁচ সেনা নিহত
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ ওসমান হদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। আর আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না না তা হবে না।
এর আগে লালদীঘি ময়দানে ১১ দলের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ করছে ১১-দলীয় ঐক্য।
আরও পড়ুন:করের থাবায় কমছে সঞ্চয়পত্রের মুনাফা
