শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানালেন পুতিন

প্রথম সমাচার ডেস্ক ২৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ভ্লাদিমির পুতিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধ, ঐতিহ্য ও সামাজিক অবদানের প্রশংসা করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, শতাব্দীপ্রাচীন রীতি ও পূর্বপুরুষদের ঐতিহ্য অনুসরণ করে মুসলিমরা এই পবিত্র উৎসব উদযাপন করছেন। ঈদের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষ ইসলামের মূল শিক্ষা, রহমত, সদকা ও তাকওয়ার চর্চায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

পুতিন আরও বলেন, রাশিয়া-র মুসলিম সংগঠনগুলো দেশটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে পারিবারিক মূল্যবোধ জোরদার করা, তরুণদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নে তাদের অবদান প্রশংসনীয়।

এছাড়া মাতৃভূমির রক্ষায় নিয়োজিত সৈনিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম সম্প্রদায়ের আন্তরিক প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...