রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

উত্তরায় শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

প্রথম সমাচার ডেস্ক ০৯ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শনিবার (৯ মে) উত্তরায় শহীদ পরিবার, আহত ব্যক্তি ও আন্দোলন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উত্তরা এলাকার কয়েকটি প্লেস অব অকারেন্স (পিও) পরিদর্শন করেন। পরে উপস্থিত শহীদ পরিবার ও আহতদের বিভিন্ন অভিযোগ, অভিজ্ঞতা ও দাবির কথা শোনেন। অভিযোগগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর শহীদ পরিবার ও মামলার স্বাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিচারপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তার আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরে উত্তরা’র মীর মুগ্ধ মঞ্চে বক্তব্য দিয়ে আমিনুল ইসলাম শহীদ পরিবারগুলোর প্রতি সঠিক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, এসি উত্তরা জোন, উত্তরার বিভিন্ন শহীদ পরিবারের সদস্য, আহত গাজীরা এবং JRA-এর আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও সদস্য সচিব ফয়সাল মাহমুদসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...