বাংলাদেশের প্রথম ওয়ানডে বিশ্বকাপ এবং প্রথম টেস্ট দলের গর্বিত সদস্য হাসিবুল হোসাইন শান্ত।
জাতীয় দলের হয়ে ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই পেসার জাতীয় দলের হয়ে ৫ টেস্ট খেলে ৬ উইকেট শিকার ও ৯৭ রান করেছেন।
৩২ ওয়ানডে ম্যাচ খেলে সেরা বোলিং ৪ উইকেট শিকার সহ মোট ২৯ উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে ১৭২ রান করেছেন।
হাসিবুল ২০০৪ সাল পর্যন্ত ওয়ানডে খেললেও ২০০৩ সালের বিশ্বকাপ খেলা হয়নি।
১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ ও প্রথম টেস্ট খেলার গৌরব ছাড়াও হাসিবুল ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন ট্রফিজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১০ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছিলেন মাত্র ২.৪৭ ইকোনোমিতে।
২০০৭ সালেই খেলোয়ারী জীবনের সমাপ্তি ঘটিয়েছেন হাসিবুল। বোলারের পর কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হাসিবুল হোসাইন এখন জাতীয় দলের নির্বাচক কমিটির ২য় সদস্য। ভবিষ্যতে প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন তিনি।
