সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Logo
×

এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা: আমির খসরু

Icon প্রথম সমাচার ডেস্ক

স্বনিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাতে নিজের বাণিজ্যমন্ত্রী থাকার সময়ের একটি অভিজ্ঞতা তুলে ধরেন আমির খসরু। তিনি বলেন, তখন তৈরি পোশাক রপ্তানিকারকদের পণ্য আমদানি ও রপ্তানির হিসাবসংক্রান্ত ইউডি সনদ নিতে হতো। সে সময় এ সনদ দিতো রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবি থেকে সনদ নিতে গিয়ে হয়রানি, বিলম্ব ও অনিয়মের অভিযোগ আসছিল উল্লেখ করে তিনি বলেন, এতে অনেক ক্ষেত্রে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রেও সমস্যা তৈরি হতো।

পরে ইপিবির মাধ্যমে সমস্যার সমাধান না করে ওই দায়িত্ব বিজিএমইএর কাছে দেওয়ার প্রস্তাব দেন বলে জানান তিনি। তবে শর্ত ছিল, বিজিএমইএকে নিজেদের সক্ষমতা তৈরি করে পুরো প্রক্রিয়াটি স্বনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করতে হবে।

আমির খসরু বলেন, শুরুতে বিজিএমইএর প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও পরে তারা স্বনিয়ন্ত্রণের দায়িত্ব নিতে প্রস্তুত হয়। এরপর থেকে এ ব্যবস্থা কার্যকরভাবে চলছে।

তিনি বলেন, ‘প্রত্যেকের স্বনিয়ন্ত্রণ করতে শেখা উচিত। প্রত্যেক প্রতিষ্ঠানের স্বনিয়ন্ত্রণ করতে শেখা উচিত। নিয়ন্ত্রকের জন্য অপেক্ষা করবেন না।’

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন এবং স্বনিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারলে সরকারের কাঙ্ক্ষিত সংস্কার ও উন্নয়নের লক্ষ্য অর্জন সহজ হবে বলেও মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com