বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
মধ্যপ্রাচ্যে ইরান-মার্কিন-ইসরায়েল সংঘাত

​এতো ‘তিক্ত অভিজ্ঞতার’ পর আমেরিকার সাথে আর কোনো আলোচনা বা সমঝোতা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক প্রথম সমাচার ১০ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

​‘তিক্ত অভিজ্ঞতার’ পর যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনা বা সমঝোতা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

​ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পিবিএস নিউজকে (PBS News) বলেছেন যে, পূর্ববর্তী পরমাণু আলোচনার সময় “অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার” পর যুক্তরাষ্ট্রের সাথে কথা বলা বা সমঝোতা করা এখন আর তাদের আলোচ্যসূচিতে (এজেন্ডা) নেই।

​আরাঘচি বলেন, “তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য তাদের নেই এবং তারা ইরানের পরমাণু ইস্যুটি শান্তিপূর্ণভাবে সমাধান করতে ও আলোচনার মাধ্যমে একটি পথ খুঁজে পেতে চেয়েছিল। তা সত্ত্বেও, তারা আমাদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।”

​তিনি আরও যোগ করেন, “আমি মনে করি না যে আমেরিকানদের সাথে আবারও কথা বলার বিষয়টি আলোচনার টেবিলে আসবে।”

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...