সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Logo
×

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ হাইকোর্টের

প্রথম সমাচার ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে তার রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এরআগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে ইসি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...