শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ

Icon প্রথম সমাচার ডেস্ক

নতুন রূপ পাচ্ছে রাজনৈতিক পর্ষদ

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য বর্তমান সংখ্যা ১৬ জন।পদাধিকার বলে দলের আহ্বায়ক ও সদস্য সচিব এই ফোরামের সদস্য৷ নতুন করে তাদের দুই জনের সঙ্গে পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও শীর্ষ পদে থাকছেন। আর পর্ষদের অন্য ১০ সদস্য যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন।

তারা হলেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম৷

সুপার সিক্স নিয়ে বিভ্রান্তি?

এনসিপির বর্তমান সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক-সদস্য সচিবের পর মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক (২ জন), মুখপাত্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক (২ জন), সিনিয়র যুগ্ম সদস্যসচিব (২ জন) ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক—এই ১১টি পদ গুরুত্বপূর্ণ।বেশ কয়েকটি গণমাধ্যমে এই পদগুলোকে এনসিপির সুপার ‘ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।তবে এ ধরনের তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।

বুধবার (১৪ অক্টোবর) আমাদেরকে তিনি বলেন এনসিপিতে ‘সুপার ইলেভেন’ বা ‘সুপার সিক্স’ বলতে কিছু নেই।দলের রাজনৈতিক পর্ষদের ১৬ জন সদস্যই সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতা। তাই এ ব্যাপারে কোনও ধরনের বিভ্রান্তির অবকাশ নেই।তিনি এ ব্যাপারে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Google News Logoআমাদের খবর পে

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com