জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সামায়েল রহমান।
শনিবার (৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান সামায়েল।
পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে জাতীয় নাগরিক পার্টি, মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।
দলীয় দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও দলের প্রতি তার শুভ কামনা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।
সামায়েল রহমান তার পোস্টে আরো লিখেছেন, এত দিন সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালনে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
ভবিষ্যতে দলের প্রতি আমার শুভ কামনা ও সমর্থন সব সময় অব্যাহত থাকবে।

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
ভোলায় পৃথক ঘটনায় ৩ মৃত্যু, বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ছেলের