ইরানের রাজধানী তেহরানের উত্তর অংশে অবস্থিত গান্ধী হাসপাতালে হামলার খবর পাওয়া গেছে। ইরানি সংবাদ সংস্থা ISNA-এর বরাত দিয়ে জানানো হয়েছে যে, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে।ইরানি সংবাদ সংস্থাগুলো এই ঘটনাকে “জায়নবাদী-আমেরিকান বিমান হামলা” হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় সংবাদমাধ্যম ফারস (Fars) এবং মিজান (Mizan) একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে হাসপাতালের ভেতরে মেঝেতে পড়ে থাকা ধ্বংসাবশেষ এবং সারিবদ্ধ খালি হুইলচেয়ার দেখা গেছে। আক্রান্ত হাসপাতালটি তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত।
এবার তেহরানের হাসপাতালে হামলা
