বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

এলপিজি গ্যাসের দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি

প্রথম সমাচার ডেস্ক ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংস্থার পক্ষ থেকে এলপিজির এই নতুন দর ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বিইআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ভোক্তাদের ১ হাজার ৭২৮ টাকা গুনতে হবে।

​এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামেও বড় পরিবর্তন এনেছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩৬ টাকা বাড়িয়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে গত ২ মার্চ সর্বশেষ যখন এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল, তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। সেই সময় অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তবে এক মাসের ব্যবধানে দুই ধরনের গ্যাসের দামই এখন অনেকটা বৃদ্ধি পেল।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...