শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ওয়ারিকানের চতুর্থ শিকার হাসান মাহমুদ, আরও চাপে বাংলাদেশ

Icon প্রথম সমাচার ডেস্ক

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আরও একটি উইকেট হারাল বাংলাদেশ। জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হাসান মাহমুদ। ৩১ বলে ৮ রান করা হাসান আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও বাঁচতে পারেননি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল আঘাত করত লেগ স্টাম্পে। দ্বিতীয় ইনিংসে এটি ওয়ারিকানের চতুর্থ উইকেট। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১০ রান, লিড ১৩৭। ৩৫ রানে অপরাজিত আছেন নাঈম হাসান।

সরাসরি আপডেট ৩১ অক্টোবর ২০২৬, ১০: ১৮ এএম ওয়ারিকানের চতুর্থ শিকার হাসান মাহমুদ, আরও চাপে বাংলাদেশ মিরপুর টেস্টের চতুর্থ দিনে আরও একটি উইকেট হারাল বাংলাদেশ। জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হাসান মাহমুদ। ৩১ বলে ৮ রান করা হাসান আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও বাঁচতে পারেননি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল আঘাত করত লেগ স্টাম্পে। দ্বিতীয় ইনিংসে এটি ওয়ারিকানের চতুর্থ উইকেট। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১০ রান, লিড ১৩৭। ৩৫ রানে অপরাজিত আছেন নাঈম হাসান।

জাকের আলীর বিদায়ের পর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করছেন নাঈম হাসান। চতুর্থ দিনের ৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০২ রান। নাঈম ৩০ ও হাসান ৬ রানে অপরাজিত আছেন। অষ্টম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৮ রান। বাংলাদেশের লিড এখন ১২৯ রান।

সরাসরি আপডেট ৩১ অক্টোবর ২০২৬, ১০: ১৩ এএম নাঈমের ব্যাটে বাড়ছে বাংলাদেশের লিড জাকের আলীর বিদায়ের পর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করছেন নাঈম হাসান। চতুর্থ দিনের ৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০২ রান। নাঈম ৩০ ও হাসান ৬ রানে অপরাজিত আছেন। অষ্টম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৮ রান। বাংলাদেশের লিড এখন ১২৯ রান।

চতুর্থ দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দিনের প্রথম ওভারের শেষ বলে জোমেল ওয়ারিকানের শিকার হয়ে ফিরেছেন জাকের আলী। অফ স্টাম্পের বাইরে পিচ করে ঘুরে যাওয়া বল খেলতে গিয়ে স্লিপে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন তিনি। ৩৪ বলে দুই চারে ২২ রান করেন জাকের। দ্বিতীয় ইনিংসে এটি ওয়ারিকানের তৃতীয় উইকেট। ৮৪ রানেই সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

সরাসরি আপডেট ৩১ অক্টোবর ২০২৬, ১০: ১৩ এএম দিনের শুরুতেই ফিরলেন জাকের চতুর্থ দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দিনের প্রথম ওভারের শেষ বলে জোমেল ওয়ারিকানের শিকার হয়ে ফিরেছেন জাকের আলী। অফ স্টাম্পের বাইরে পিচ করে ঘুরে যাওয়া বল খেলতে গিয়ে স্লিপে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন তিনি। ৩৪ বলে দুই চারে ২২ রান করেন জাকের। দ্বিতীয় ইনিংসে এটি ওয়ারিকানের তৃতীয় উইকেট। ৮৪ রানেই সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের লাইভ ব্লগে স্বাগতম।

আগের দিন আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয় খেলা। ১০৬ রানের লিড নিয়ে আজ ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। হাতে মাত্র চার উইকেট থাকায় স্বাগতিকদের লক্ষ্য যতটা সম্ভব রান যোগ করা। অন্যদিকে দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে ছোট লক্ষ্য তাড়া করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। দিনের গুরুত্বপূর্ণ সব মুহূর্ত ও সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের লাইভ ব্লগে।

সরাসরি আপডেট ৩১ অক্টোবর ২০২৬, ১০: ১৩ এএম স্বাগতম চতুর্থ দিনের লাইভ ব্লগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের লাইভ ব্লগে স্বাগতম।

আগের দিন আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয় খেলা। ১০৬ রানের লিড নিয়ে আজ ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। হাতে মাত্র চার উইকেট থাকায় স্বাগতিকদের লক্ষ্য যতটা সম্ভব রান যোগ করা। অন্যদিকে দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে ছোট লক্ষ্য তাড়া করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। দিনের গুরুত্বপূর্ণ সব মুহূর্ত ও সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের লাইভ ব্লগে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com