বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×
ফেসবুক স্ট্যাটাসে ওমর হাদির দিকে ইঙ্গিত তুলে অভিযোগ তুলেছেন লেখক

ওসমান হাদির বিচার ও পারিবারিক প্রসঙ্গ: ওমর হাদির বিরুদ্ধে অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদিকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনামূলক একটি পোস্ট দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আমজাদ হোসেন হৃদয়। পোস্টে তিনি ওমর হাদির বিভিন্ন কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং কয়েকটি অভিযোগ উত্থাপন করেন। তবে এসব অভিযোগের বিষয়ে ওমর হাদির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিচে লেখকের মতামত প্রদান করা হলো:

শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি মূলত ওসমান হাদিকে নিয়ে মজা নিচ্ছে। তিন ঘন্টার মধ্যে বিএনপি, অন্তর্বর্তী সরকার ও জামায়াতকে দোষারোপ করে পোস্ট দিলো। একদিকে মজা নিচ্ছে, আরেকদিকে লন্ডনে বসে মাস্তি করতেছে।

এর আগে আপনাদের মনে থাকার কথা এই ওমর হাদি একবার ফেসবুকে লিখেছিলেন ‘প্রয়োজনে তোমরা হাদির বউকে নিয়ে নাও, শুধু সন্তানটা আমাকে দিয়ে দেও’। কত বড় ইতর হলে মানুষ তার শহীদ ভাইয়ের বউকে নিয়েও কুরুচিপূর্ণ কথাবার্তা বলে।

তার একাধিক ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্য জানিয়েছেন এটাই ওমর হাদির রিয়েল আইডি। সবগুলো পোস্টও তার নিজের করা।

তারা এও জানিয়েছেন যে, ওসমান হাদির বিচার কাজ তরান্বিত করতে সবচেয়ে বেশি বাধা দিয়েছে এই ওমর হাদি। ওসমান হাদির সহযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সর্বাত্মক অসহযোগিতা করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে সে লাভবান হওয়ার চিন্তাই বেশি করেছে এবং তার আশাটাই পূর্ণ হয়েছে।

গত জানুয়ারিতে তাকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তারপর সে বলেছিল এই দায়িত্ব সে নিবে না, বিচার চাই হেনতেন। অথচ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন সে সময় জানিয়েছিল ওমর হাদি আবেদন করেই এই দায়িত্ব নিয়েছিল।

পদে পদে ভাইকে বিক্রি করে লন্ডনে বসে অন্যদের মতো মজা মাস্তি করতেছেন ওমর হাদি।

শেইম অন ওমর হাদি। তবে স্বীকার করতে হবে, আপনি একজন ভালো বিজনেসম্যান।

আরেকটা বিষয়, এই ওমর হাদির বিষয়ে তদন্ত করা উচিত। যেহেতু এখানে তার কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে। কোনো কিছু বের হলে হতেও পারে।)

লেখক: আমজাদ হোসেন হৃদয়, সাংবাদিক ও এক্টিভিস্ট।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...