শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

কক্সবাজারে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, ইউএনও কার্যালয়ে তালা

Icon প্রথম সমাচার ডেস্ক

কক্সবাজারের রামু বাইপাস গেইটে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে, চকরিয়া ইউএনও কার্যালয়সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যরাতে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

এ ছাড়া, সদরের চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ গেইট, ওই এলাকার গ্রামীণ ব্যাংকের গেইট, চকরিয়ার কৈয়ারবিল ও টেকনাফের শাপলাচত্বরসহ বিভিন্ন এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন:দিবসীকরণ

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির জানান, পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতার চেষ্টা চালানো অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, চকরিয়া ইউএনও কার্যালয়সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যরাতে তালা দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। তালা দেয়ার পর গেইটে ব্যানার টাঙিয়ে দেয় তারা। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার জানান, রাতের আধাঁরে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউএনও কার্যালয়ের গেইটের বাইরে তালা দেওয়া হয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় তালা খুলে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com