সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব, মৃত্যু বেড়ে ৮০

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী একটি রোগ। বর্তমানে এ রোগের শতভাগ কার্যকর বা চূড়ান্ত কোনো চিকিৎসা নেই। ফলে আক্রান্তদের মধ্যে মৃত্যুঝুঁকি অনেক বেশি থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ইবোলা ভাইরাসে গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। তবে প্রাদুর্ভাব, স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও চিকিৎসা সুবিধার ওপর নির্ভর করে এ হার কখনো আরও বেশি হতে পারে।

রোগটির বিস্তার ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি, আইসোলেশন ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...