বর্তমানে এ অংশের সড়কটি ১৮ ফুট প্রশস্ত। যানবাহনের চাপ ও ভবিষ্যৎ যোগাযোগের প্রয়োজন বিবেচনায় সেটি বাড়িয়ে ৩৪ ফুট করা হবে। সড়কের যেসব অংশে বেশি বাঁক রয়েছে, সেগুলোও সরল করা হবে। এজন্য কিছু জায়গা নতুন করে অধিগ্রহণের প্রয়োজন হবে। প্রকল্পের আওতায় চন্দনাইশ অংশে বাজার এলাকায় নির্মাণ করা হবে আরসিসি রিজিত পেভমেন্ট ও ড্রেনোজ ব্যবস্থা। পাশাপাশি নির্মাণ করা হবে নয়টি ব্রিজ-কালভার্ট। ফলে সড়কটি শুধু প্রশস্তই হবে না, বরং ভবিষ্যতের বাড়তি যানবাহনের চাপ সামলানোর উপযোগী করেও গড়ে তোলা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আনোয়ারা-চন্দনাইশ সড়কটি প্রশস্ত হলে টানেল হয়ে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এতে সময় ও জ্বালানি খরচ কমার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কার্যক্রম বাড়তে পারে। বিশেষ করে আনোয়ারার চায়না ইকোনমিক জোনসহ বিভিন্ন শিল্প প্রকল্পের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ আরো সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিগন্যালিং সমস্যায় চট্টগ্রামে ট্রেন ছাড়তে দেরি, যাত্রীদের বিক্ষোভে অবরুদ্ধ স্টেশন মাস্টার
কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
সৌরবিদ্যুৎ স্থাপনে গঠন হচ্ছে কমিটি, থাকছেন অধ্যক্ষ-প্রধান শিক্ষকরা