বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

কর্মফল

প্রথম সমাচার ডেস্ক ০৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

জুবায়ের আহমেদ

সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে স্বাধীন। মেয়েদের সাথে রোমাঞ্চ করাই স্বাধীনের নেশা। বড় পরিবারের সন্তান না হলেও দেখতে সুদর্শন স্বাধীনের ফাঁদে সহজেই পা দেয় মেয়েরা। স্কুল জীবন থেকেই একাধিক মেয়েকে বিছানায় নেয়া স্বাধীন কলেজে উঠে যেনো আরো বেপরোয়া হয়ে গেছে।

স্বাধীনের একই গ্রুপের ছাত্রী নীলা। দেখতে সুদর্শনা, সুঠাম দেহের অধিকারী। প্রথম দেখাতেই নীলাকে ভালো লেগে যায় স্বাধীনের। অল্প সময়ের মধ্যেই নীলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে স্বাধীন। নীলাও সহজেই ঘায়েল হয় স্বাধীনের মিষ্টি কথায়। দুজনে কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরাঘুরির মধ্যেই নীলাকে একান্তে পেতে চাওয়ার প্রস্তাব দেয় স্বাধীন, নীলা প্রথমে না করলেও স্বাধীনের জুড়াজুড়িতে এক পর্যায়ে হার মানে নীলা, অনেকটা অনিচ্ছা স্বত্বেও ভালোবাসার প্রমাণ দিতেই স্বাধীনের বন্ধুর বাড়ীতে দুজন মিলিত হয়, যৌনতায় অভিজ্ঞ স্বাধীন উপভোগ করলেও প্রথম এমন অভিজ্ঞতা নীলাকে বেশ বিচলিত করে তুলে।

স্বাধীনের ছোট বোন শিউলি, প্রাথমিকের গণ্ডি পেরিয়ে হাইস্কুলে ভর্তি হয়েছে মাত্র। নতুন স্কুল নতুন পরিবেশ। এলাকার বখাটে ছেলেরা প্রতিদিনই স্কুলমুখী মেয়েদের দিকে নজর রাখে, নতুন ভর্তি হওয়া মেয়েদের নিয়ে যেনো তাদের বেশিই আগ্রহ। বখাটে গ্র“পের নজরে পড়ে স্বাধীনের বোন শিউলি। নতুন স্কুলে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই শিউলীর পেছনে লাগে বখাটে নজরুল। মিষ্টি কথায় ভুলিয়ে ফাঁদে ফেলে শিউলীকে। পরের সপ্তাহেই ঘুরতে যাওয়ার কথা বলে শিউলীকে, শিউলী রাজী না হলেও নজরুল গ্র“প জোর করে শিউলীকে তুলে নিয়ে যায় এক পরিত্যক্ত বাড়ীতে, নজরুল ও পালাক্রমে তার দিন বন্ধু শিউলীকে ধর্ষণ করে, ছোট্ট শিউলীর অপরিণত শরীর ৪ জন মানুষরূপী পশুর এতো নির্যাতন সইতে পারেনি। শিউলীর অবস্থা আশংকা জনক দেখে তাকে ফেলে চলে যায় নজরুলরা।

স্কুলের সময় শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলেও শিউলী বাড়ী না ফেরায় স্বাধীন, তার পিতা সহ বাড়ীর সকলেই খুজতে বের হয় শিউলীকে। শিউলীর স্কুলের চার পাশে তন্নতন্ন করে খুজে অবশেষে স্কুলের পেছনের এক পরিত্যক্ত বাড়ী থেকে শিউলীকে উদ্ধার করে স্বাধীনরা, তবে জীবিত নয়, শিউলীর নিথর দেহ পায় ওরা। মনের শান্ত্বনায় হাসপাতালে নিয়ে গেলেও সাথে সাথেই ডাক্তাররা শিউলীকে মৃত ঘোষণা করে এবং ধর্ষণের পলে অতিরিক্ত ব্লিডিংয়ের কারনেই শিউলীর মৃত্যু হয়েছে বলে জানায়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...