কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে বর্তমান সরকারকেও শেখ হাসিনা সরকারের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতায় গেলে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার কথা বলা হয়েছিল। এখন ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, যদি সোজা পথে এটা দিয়ে দেয়, তাহলে তাদের জন্য ভালো, দীর্ঘায়ু হবে, ভালো থাকবে। আর না হলে শেখ হাসিনার চেয়ে অধঃপতন হয়ে পালিয়ে যেতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পিরোজপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মানুষের দাবি একটাই-কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এ দাবিতে দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা হবে। ৬৪ জেলার খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতাদের নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতায় গেলে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার কথা বলা হয়েছিল। এখন ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত পাকিস্তানের আমির মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী।
এ ছাড়া বক্তব্য দেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমদ, নায়েবে আমির মুফতি মুহাম্মাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমীসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এখনো তা করা হয়নি। সমাবেশে পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি ঘিরে নানা প্রশ্ন
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান