এক সময় ছিলেন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আওয়ামী লীগ আমলে হলেন কারাগারের কয়েদি। কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকা ব্যক্তি এবার মুক্তি পেয়ে করলেন ওমরাহ।
ওমরাহর ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করে লুৎফুজ্জামান বাবর লিখেন—
“আলহামদুলিল্লাহ। পবিত্র মক্কা শরীফে উমরাহ আদায় করার সৌভাগ্য লাভ করেছি। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছি।
আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেছি। একইসঙ্গে আরব বিশ্বের বর্তমান অস্থিরতা ও দুঃসময়ের অবসান কামনা করেছি—আল্লাহ যেন সমগ্র মুসলিম উম্মাহকে নিরাপত্তা ও ঐক্য দান করেন।”
