ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে ক্যাসকেড রুমে থাকা অন্য সিলিন্ডার এবং পুরো ফিলিং স্টেশনটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পায়।
স্টেশন কর্মকর্তা শরীফ আহমেদ কবির আরও জানান, আগুনের তীব্র তাপে কয়েকটি সিলিন্ডারের কন্ট্রোল হুইল গলে যাওয়ায় আগুন নির্বাপণের পরও রিজার্ভার থেকে গ্যাস লিক হতে থাকে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং পুনরায় আগুন বা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মী ও ভলান্টিয়ারদের সমন্বয়ে হ্যান্ডমাইকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক মাইকিং করা হয়। আশপাশে থাকা লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না : আইজিপি
‘শাহজালাল বিমানবন্দরে সিসিটিভি ও এলইডি স্ক্রিন স্থাপনের ফলে লাগেজ ভোগান্তি কমেছে’
আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি: সেই সাজু শেখের স্ত্রীর মৃত্যু