শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ছাত্রদলের হামলা, আহত ডিবি পুলিশের ৩ সদস্য

Icon প্রথম সমাচার ডেস্ক

আটকের খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়া সরকারি কলেজ ও পাশের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে হামলার একপর্যায়ে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিরা জেলা ছাত্রদলের সদস্যসচিব তসলিম উদ্দিন নিশাতের অনুসারী বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘সরকারি কলেজে একটি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’ তবে দুই এসআইসহ ডিবি পুলিশের তিন সদস্য আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com