বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানের পাইলটের হাঁটু গেড়ে আত্মসমর্পণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত-এ আমেরিকার যুদ্ধ বিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি আজকের অন্যতম আলোচিত ইস্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট একজন স্থানীয় লোকের সামনে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পন করেছেন। একাধিক সোর্সের তথ্য মতে, তিনি একজন মার্কিন পাইলট যিনি স্থানীয়দের কাছে আত্মসমর্পণ করেছেন।

তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে একটি ইসরায়েলি সূত্র মতে, যে বিমানটি নাকি ভুলবশত United States Army কর্তৃক ভূপাতিত হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ বা ইসরায়েল-এর প্রতিরক্ষা সূত্র। তবে ইরান জানিয়েছে তাদের হামলায় কুয়েতে আমেরিকান বিমানটি ভূপতিত হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সংঘাতপূর্ণ অঞ্চলের ছবি প্রায়ই পুরোনো বা ভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়ানো হয়। ফলে ছবিটির প্রকৃত উৎস, সময় এবং প্রেক্ষাপট যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...