খাগড়াছড়ি জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
আজ শনিবার ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই আমাদের এ কর্মসূচি।’
সাজেকে অবরোধ চলছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠনের ডাকে। সংগঠন দুটির তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিন গত বৃহস্পতিবার সাজেকের উজোবাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ওই দিন সকাল থেকেই অবরোধকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা দেখা দেয়। অবরোধকারীরা পর্যটকবাহী গাড়িবহর চলাচলে বাধা দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে গাড়িবহরটি সামনে এগিয়ে যান। এরপর বেলা ১১টার দিকে গোলাগুলি শুরু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।
এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনি জানেন কি, ১৫ ফেব্রুয়ারি কেন ‘থাপ্পড় দিবস’ হিসেবে পালিত হয়?
নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু
দিনমজুরের সন্তান বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী