খামেনির যেকোনো উত্তরসূরিকে ‘নির্মূল’ করার অঙ্গীকার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ (Israel Katz) বলেছেন, খামেনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য নিযুক্ত যেকোনো ইরানি নেতাকে হত্যার চেষ্টা করবে ইসরায়েলি সামরিক বাহিনী।
এক বিবৃতিতে কাটজ বলেন, “ইসরায়েল ধ্বংস করার পরিকল্পনা এগিয়ে নিতে, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং এই অঞ্চলের দেশগুলোকে হুমকি দিতে এবং ইরানি জনগণকে দমন করতে ইরানি সন্ত্রাসী শাসন কর্তৃক নিযুক্ত যেকোনো নেতাই হবে আমাদের নির্মূলের দ্ব্যর্থহীন লক্ষ্যবস্তু।”
আরও পড়ুন:ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তি ঠেকাতে সক্রিয় হতে পারে ইসরায়েল: সাবেক মার্কিন কর্মকর্তা
তিনি আরও বলেন, “তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে, তাতে কিছু যায় আসে না।”
কাটজ আরও উল্লেখ করেন যে, ইরানের সক্ষমতা ধ্বংস করতে এবং “ইরানি জনগণের জন্য তাদের সরকার উৎখাতের পরিবেশ তৈরি করতে” ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে কাজ চালিয়ে যাবে।
