শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

খিলগাঁওয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খিলগাঁও থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাতেই খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। তিনি খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com